চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন

Padma Sangbad

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৪নং রাধানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুব আলম প্রধান। সোমবার (২২ জুন) বেলা ১১ টায় রাধানগর প্রধানপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি হার্ট অ্যাটাকে অসুস্থ্য হয়ে গত রোববার (২১ জুন) ভোর পাঁচটায় রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, ১পুত্র, ২কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মাহাবুব আলম প্রধান উপজেলার ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদে ৫ মে ১৯৯২ সাল থেকে ২৭ জানুয়ারি ১৯৯৮ সাল পর্যন্ত একজন নির্বাচিত সফল চেয়ারম্যান ছিলেন। তিনি রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ব্যক্তি জীবনে সদা হাস্যোজ্জল ছিলেন। মরহুম আলহাজ্ব মাহাবুব আলম প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান,ইউপি সচিব সহ সংশ্লিষ্ট কর্মচারীরা জননন্দিত এই সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।

আপডেট : ০১:১৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬