চুয়াডাঙ্গা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আনিস-সালমানদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

Padma Sangbad
১৭৪

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আলোচিত তিন আসামিকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় রাজধানীর কাকরাইল সেন্ট মেরী ক্যাথিড্রাল গির্জা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের একজন তদন্ত কর্মকর্তা। তবে বিষয়টি কর্তৃপক্ষ জানতে পেরে তাকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যিনি এই কাজটি করেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যদিও তিনি এখন ছুটিতে আছেন। তবে ছুটি বেশিদিন কাটাতে পারবে না আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই ধরনের কাজে কোনো সময় প্রশ্রয় দেওয়া হবে না। আর এভাবে চার্জশিট জমা দেওয়ার নিয়ম নেই। তদন্তকারী কর্মকর্তা সেই নিয়ম মানেনি।

এ সময় উপদেষ্টা চাঁদপুরের মেঘনায় বহুল আলোচিত সার বোঝাই কার্গো জাহাজে সাত খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে বলে জানান। ওই ঘটনায় যারা খুন হয়েছেন তাদের সবার মোবাইল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। তবে আটককৃত ব্যক্তি জবানবন্দি দিয়েছেন। খুব দ্রুত এই মামলার সুরাহা হবে বলে আমি আশাবাদী।

আপডেট : ১২:৪৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪