চুয়াডাঙ্গা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়নাঘর থেকে মুক্ত হলেন আযমী ও আরমান

Padma Sangbad
১৬৪

জামায়াতে ইসলামী নেতা আযমী ও আরমান
আয়নাঘর থেকে মুক্ত হলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান বিগ্রেডিয়ার জেনারেল (সাবেক) আব্দুল্লাহিল আমান-আল আযমী ফিরে এসেছেন। আল্লাহ তায়ালা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়।

সে সময় জামায়াতে ইসলামীর পক্ষ দাবি করা হয়, ২২ আগস্ট দিবাগত রাত ১২টায় রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয়। তবে এ বিষয়ে একাধিকবার অভিযোগ করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

উল্লেখ্য, পরবর্তীতে তৎকালিন আওয়ামী লীগ সরকার আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয়।

এদিকে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর দলটির সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের খোঁজ পাওয়া গিয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্যও জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ! শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান) ফিরে এসেছেন। আল্লাহ তায়ালা যেন সকল গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ আগস্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে মিরপুর ডিওএইচএস’র নিজ বাসা থেকে আটক করে।

জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে তাদের দুজন নেতার মুক্তির খবর প্রকাশের পর থেকেই হাজার হাজার ভক্ত অনুসারীরা ‘আলহামদুলিল্লাহ’ কমেন্ট লিখতে শুরু করে।

আপডেট : ০২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪