চুয়াডাঙ্গা ০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানাল ভারত

Padma Sangbad
৮০

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যের ‘তীব্র প্রতিবাদ’ জানিয়েছে ভারত। আজ শুক্রবার এ তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মুখপাত্র জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় যে, জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত।’

তিনি আরও বলেন, ভারতের লক্ষ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা। ‘এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়,’ যোগ করেন জয়সওয়াল।

‘আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আমাদের কড়া আপত্তির কথা জানিয়েছি। আমরা জানতে পেরেছি, যে মন্তব্যের কথা বলা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমের সে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। কিন্তু এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়,’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জয়সওয়াল।

পিটিআই-এর খবরে বলা হয়েছে, বর্তমানে মুছে ফেলা এক সাম্প্রতিক ফেসবুক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য করা বিদ্রোহকে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত।।

আপডেট : ০৯:১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪