চুয়াডাঙ্গা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একই দিনে ৬ ভাইয়ের বিয়ে ৬ বোনের সঙ্গে!

Padma Sangbad
৩৭

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে মানেই আলোচনায় থাকে বর-কনে। ওইদিন তারাই রাজা-রানি। সকলের নজর থাকে তাদের উপর। কিন্তু তাই বলে ৬ বোনকে বিয়ে করল ৬ ভাই। এ কেমন বিয়ে? সম্প্রতি সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে পাকিস্তানের বিয়ের একটি ভাইরাল ভিডিও।

ভিডিওতে দেখা যায়, ৬ জন ভাই একদিনে বরবেশে কনেবাড়ি উপস্থিত। তবে একজন কনেকে বিয়ে করতে নয়, বরং ৬ জন কনে বসে অপেক্ষা করছে তাদের জন্য। একদিনে ৬ ভাই ও ৬ বোনের বিয়ে দেখে নেটপাড়ায় হইচই শুরু হয়েছে। অনেকে কমেন্ট করতে শুরু করেছে। কেউ লিখেছে ‘মজার বিয়ে’। আবার একাংশের মত ‘আজব বিয়ে, খরচ বেঁচে গেছে’। যা নিয়ে হাসির রোল চারিদিকে। এই বিয়েতে খরচ হয়েছে মাত্র ৪০ হাজার টাকা।

এই অভিনব বিয়েতে উপস্থিত ছিল ১০০ জনেরও বেশি অতিথি। খুব একটা জাঁকজমক না হলেও সকলের মনে ছিল উল্লাস। সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে কোন যৌতুক বা পণ নেয়া হয়নি। মেপে খরচ করা হয়েছে বিয়েতে। কোথাও এতটুকু অপ্রয়োজনীয় খরচও করা হয়নি।

তবে আশ্চর্যের বিষয় হল বিয়ে করার জন্য তাদের পাঁচ ভাইকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। কেননা তাদের ছোট ভাইটি ছিল অনেক ছোট। তখনও তার বিয়ের বয়স হয় নি। ছোট ভাইটি প্রাপ্তবয়স্ক হতেই বিয়ের পিঁড়িতে বসলেন তার পাঁচ ভাইয়েরা।

এই নিয়ে বড় ভাই পুরো বিষয়টা খোলসা করেন। তিনি জানান, ‘আমরা ঠিক করে ফেলেছিলাম ছয় ভাই একই দিনে বিয়ে করব। আজকাল মানুষ বিয়ের জন্য ঋণ নেয় বা জমি বিক্রি করে। কিন্তু আমরা গোটা সমাজকে দেখাতে চেয়েছিলাম যে কোন পণ ছাড়াই বিয়ে করা যায়।

দুটো পরিবারের সম্মতি থাকলেই হল। কিন্তু এর জন্য একই বাড়ির পাত্রীর প্রয়োজন ছিল। তাই আমরা ভাইয়েরা মিলে ঠিক করি যে বাড়িতে ৬ জন বোন থাকবে সেই বাড়িতে বিয়ে করব। অবশেষে মনের আশা পূর্ণ হল আমাদের।’

আপডেট : ১২:২৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫