চুয়াডাঙ্গা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার টানা তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

Padma Sangbad
১১৯

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ৬ জুলাই (রবিবার) আশুরার সরকারি ছুটি। এর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে মহররম মাস শুরু হবে। আগামী ৬ জুলাই (রবিবার) পালিত হবে আশুরা। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। প্রথমে ঘোষণা করা হয় ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটি থাকবে। পরে অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি ১০ দিন হবে বলে ঘোষণা করে। তবে, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়।

এর আগে, গত ঈদ-উল-ফিতরে সরকারি ছুটি ছিল নয়দিন।

আপডেট : ০৪:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫