চুয়াডাঙ্গা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

Padma Sangbad
৮২

অনলাইন ডেস্ক।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার পরিচালনার ইনকিলাব কালচারাল সেন্টার এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ইনকিলাব কালচারাল সেন্টার নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘এই মুহূর্তে আমরা একটি সংকটজনক সময় পার করছি। আমাদের ভলান্টিয়ার ও সেন্টার ম্যানেজমেন্টের সদস্যরা হসপিটাল এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতায় ব্যস্ত সময় পার করছে। এমতাবস্থায় ইনকিলাব কালচারাল সেন্টারের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হতে পারে এই আশঙ্কায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।’

আরও বলা হয়, ‘আমরা আপনাদের কাছে দোয়া চাই। ইনশাআল্লাহ, খুব শীগ্রই আমরা এই সংকটাপন্ন মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো এবং ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।’

ইনকিলাব কালচারাল সেন্টার একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই গণঅভ্যুত্থানের পর গড়ে ওঠে। রাজধানীর বাংলামোটরে এটার কার্যক্রম চলে।

আপডেট : ১১:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫