চুয়াডাঙ্গা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ নিহত

Padma Sangbad
৯৩

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গুঞ্জনগর গ্রামে মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় সুধীর বসাক (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বসাক উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে গুঞ্জনগর গ্রামের মৃত নগেন্দ্রনাথ বসাকের ছেলে।

কালীগঞ্জ থানার এস আই মঞ্জুরুল ইসলাম জানান, সকালে বৃদ্ধ সুধীর বাড়ি থেকে গ্রামের মাঠের ধানক্ষেতে যাচ্ছিল। এসময় গুঞ্জনগর গ্রাম থেকে একটি মাটি টানা ট্রাক্টর কালীগঞ্জে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে ধাক্কা দেয়। এতে সুধীর বসাক গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপডেট : ১১:৪৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১