শিরোনাম :
গোপালগঞ্জ বাইরের কোন অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে: ইলিয়াস হোসেন
Padma Sangbad

গোপালগঞ্জ বাইরের কোন অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে বলে মন্তব্য করেছেন, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ বৃহস্পতিবার (১৫ই মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস।
ইলিয়াস তার ফেসবুক পোস্টে বলেন, গোপালগঞ্জে নি’ষিদ্ধ ঘোষিত সংগঠন প্রকাশ্যে মটর সাইকেলে করে মিছিল করেছে৷ ২৪ ঘন্টার মধ্যে ওদের সবাইকে গ্রে’ফতার করতে হবে৷ তা না হলে মনে করবো ওই জেলার এসপি-ডিসি এবং সে’নাবাহিনীর লোকজন এর সাথে জড়িত উল্লেখ করে তিনি আরো বলেন গোপালগঞ্জ বাইরের কোন অংশ নয় যে সেখানে অন্য আইন চলবে৷























