চুয়াডাঙ্গা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির খাদ্য সহায়তায় ইনসাফ করতে চাই: বাণিজ্য উপদেষ্টা

Padma Sangbad
১১০

এত দিন টিসিবির কার্ড নিয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ‘নিম্নআয়ের মানুষের জন্য সরকার টিসিবির মাধ্যমে যে খাদ্য সহায়তা দিচ্ছে সেক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। যাতে প্রকৃত যোগ্য মানুষেরাই এ সহায়তা পান। ইনসাফ প্রতিষ্ঠায় কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

আজ সোমবার বিকেলে রাজশাহীতে টিসিবির কার্যক্রম নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক এ মতবিনিময় সভার আয়োজন করে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রায় এক কোটি উপকারভোগী টিসিবি কার্যক্রমের আওতায় আনা হয়েছে। কার্ড প্রদানের ক্ষেত্রে যাতে স্বচ্ছ্বতা বজায় রাখা যায়, এজন্য ডিজিটলাইজড করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৬৩ লাখ কার্ডধারীকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে।

নানা সীমাবদ্ধতার কারণে দরিদ্র সবাইকে টিসিবি কার্ড দেওয়া সম্ভব নয় উল্লেখ করে শেখ বশিরউদ্দীন বলেন, প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যবস্থা করবে। সর্বোপরি, সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে। প্রকৃতপক্ষে যারা টিসিবি কার্ড পাওয়ার যোগ্য তাদেরকেই দেওয়ার ব্যবস্থা করা হবে।

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, রমজান সংশ্লিষ্ট সকল পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে।

রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ সুপার ফারজানা ইসলাম।।

আপডেট : ১১:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪