চুয়াডাঙ্গা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি-ইউএনও পাচ্ছেন ২৬১টি বিলাসবহুল গাড়ি, মূল্য ৩৮২ কোটি টাকার

Padma Sangbad
১৬৬

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হবে ২৬১টি বিলাসবহুল গাড়ি। যার মূল্য হবে ৩৮২ কোটি টাকা। বুধবার (২২ মে) এ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো যানবাহন অধিদপ্তরের চাহিদাপত্র অনুযায়ী, জেলা প্রশাসকদের জন্য বিলাসবহুল গাড়ি কেনা হবে ৬১টি। প্রতিটি গাড়ি কেনার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। ডিসিদের ৬১টি গাড়ি কেনায় মোট ব্যয় হবে ৮৮ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহারের জন্য কেনা হবে ২০০ গাড়ি। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। এতে ২০০টি গাড়ি ক্রয়ে ব্যয় হবে ২৯১ কোটি ৬৯ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে।

আপডেট : ১২:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪