দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে।
আজ সোমবার সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
দেশে বর্তমান গণমাধ্যমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তবে, বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দৈনিক পত্রিকার বিষয়ে তিনি জানান, সারাদেশ থেকে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে রাজধানী থেকে ৫৯৩টি এবং অন্য জেলা হতে ৮৪৩টি পত্রিকা প্রকাশিত হচ্ছে। এছাড়া দেশে বর্তমানে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা মোট ৪৭৪টি। এর মধ্যে সাধারণ অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি এবং আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে রয়েছে ৬১টি।
নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছর মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
মন্ত্রীর বলেন, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। ২০২৪-২৫ অর্থবছরে আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা আর ব্যয় ছিল ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।-বাসস























