চুয়াডাঙ্গা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে

Padma Sangbad
৭

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে আসামি শিক্ষককে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তের পর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক নান্নুকে গ্রেপ্তার করে থানা-পুলিশের একটি দল।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে অবস্থিত ‘দারুল আববার মাদরাসা’য় পড়তে যায় ওই তৃতীয় শ্রেণির ছাত্রী। এ সময় মাদরাসার শিক্ষক সাঈদ হোসেন নান্নু সুযোগ বুঝে শিশুটিকে একা পেয়ে অফিসকক্ষে ডেকে নেন এবং অনৈতিক যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটির চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সুকৌশলে সটকে পড়েন।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে ও স্বজনদের মধ্যে জানাজানি হলে নির্যাতিতা শিশুর মা আইনের আশ্রয় নিয়ে থানায় এজাহার দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

আপডেট : ০২:৩৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬