চুয়াডাঙ্গা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ২ কেজি ৯০ গ্রাম স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার, মোটরবাইক জব্দ

Padma Sangbad
৬

যশোর প্রতিনিধি:
যশোরের শার্শায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৯০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ আলাউদ্দীন (৫২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
পুলিশ সূত্রে জানানো হয়, জব্দকৃত স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম (প্রায় ১৮০ ভরি)। এ সময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত একটি সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানা-পুলিশ জানায়, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সূত্রে খবর পেয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নির্দেশনায় ও সার্বিক নেতৃত্বে এ তল্লাশি চালানো হয়। অভিযানে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক এবং উপপরিদর্শক (এসআই) শেখ জাহিদুল আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান পরিচালনাকালে গতিপথ সন্দেহজনক মনে হলে মোটরসাইকেল আরোহী আলাউদ্দীনকে ঘিরে ফেলে আটক করা হয়। তবে এ সময় সুযোগ বুঝে তাঁর সঙ্গে থাকা আরও দুই অজ্ঞাতনামা সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আলাউদ্দীনের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে রাখা ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, “উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন কোটি টাকার বেশি। আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া অপর দুই সহযোগীর পরিচয় শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।”

আপডেট : ০২:৫৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬