চুয়াডাঙ্গা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করল পাকিস্তান

Padma Sangbad
১২৬

বাংলাদেশের জনগণণের সঙ্গে পাকিস্তানি জনগণ ও সরকার একাত্মতা ঘোষণা করেছে। আজ বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের এই অবস্থানের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করছে খুব দ্রুত শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশে বিজোয়াল্লাসে নেমে আসেন কোটি কোটি মানুষ। বেশ কিছু জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এর মধ্যে নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়।

পাকিস্তান সরকার জানায়, আমাদের বিশ্বাস বাংলাদেশি জনগণের ঐক্য তাদের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করবে।।

আপডেট : ০৭:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪