চুয়াডাঙ্গা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে : পলক

Padma Sangbad
৭৮

অনলাইন ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএল’র সম্পদের লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সারা দেশে বিটিসিএল’র অব্যবহৃত জমির সুষ্ঠু ব্যবহার, কলিং অ্যাপ আলাপ’র সেবার মান বাড়ানোর মাধ্যমে গ্রাহক বৃদ্ধি, ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন’র সেবার আওতা সম্প্রসারণের পাশাপাশি অন্যন্য অবকাঠামোর পরিকল্পিত ব্যবহারও নিশ্চিত করতে হবে।
দক্ষতার সঙ্গে স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে বিটিসিএলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবন মিলনায়তনে বিটিসিএল’র কার্যক্রম পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী চীনের নিজস্ব সোস্যাল মিডিয়া উইচ্যাট ও দক্ষিণ কোরিয়ার ক্যাকোটকের ন্যায় বাংলাদেশের নিজস্ব একটি সামাজিক যোগাযোগ প্লাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘কলিং অ্যাপ‘ আলাপকে জনপ্রিয় করার পাশাপাশি জাতীয় সোস্যাল প্লাটফর্ম তৈরি করার যথেষ্ট সুযোগ আমাদের রয়েছে। তাই,বিটিসিএল এর আলাপ, জীবন এবং অব্যাবহৃত ভূমি ও অবকাঠামো কাজে লাগাতে পারলে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হবে। এ সময় পলক বলেন, আলাপ’র অগ্রগতিতে আমি খুশি কিন্তু সন্তুষ্ট নই।’ তিনি আলাপের গ্রাহক সংখ্যা বৃদ্ধির জন্য মার্কেটিং ও সার্ভিসিং – এ দু’টিরই ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন।
পরে টেলিটক বাংলাদেশ লিমিটেড’র অগ্রগতি পর্যালোচনা সভায় টেলিটকের কার্যক্রম সম্পর্কিত এক পর্যালোচনায় টেলিটককে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রতিষ্ঠানটি’র হালনাগাদ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

আপডেট : ০২:১৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪