চুয়াডাঙ্গা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর একযোগে পদত্যাগ

Padma Sangbad
৭৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটি থেকে ৬ জন একযোগে পদত্যাগ করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) লিখতভাবে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। তারা হলেন- কাওসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম, মেহেদী হাসান চঞ্চল।

ঘোষণাপত্রে তারা লিখেছেন, ‘আমরা জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দের নির্দেশে ৬ জুলাই থেকে ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমরা এই আন্দোলনে জাতীয়তাবাদের চেতনা থেকে অংশগ্রহণ করি। যার প্রেক্ষিতে ৩৬ জুলাই ফ্যাসিস্টদের পালিয়ে যাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করি এবং বিপ্লব পরবর্তী সময়ে দেশের সংকটময় পরিস্থিতিতে বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে দেশ সংস্কার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটি প্রকাশিত হয়। উক্ত কমিটিতে আমাদের সাথে কোনোপ্রকার যোগাযোগ বা অবগত না করে আমাদের ময়মনসিংহ জেলা কমিটির- সংগঠক, সহ মুখপাত্র, যুগ্ম সদস্য সচিবসহ সদস্য পদে পদায়ন করা হয়।

তারা আরও বলেন, ‘আমরা মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আমাদের উক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পদায়ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ কমিটি থেকে সজ্ঞানে আমরা সকলে পদত্যাগ করছি। এই কমিটির সাথে আমাদের কোনোপ্রকার সম্পৃক্ততা নেই।’

পদত্যাগের বিষয়ে কাওসার হাসান মিয়াদ বলেন, আমি আনন্দ মোহন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ ৫-৬ বছর যাবৎ শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রদলের রাজনীতি করছি। সামনেই কমিটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেখানে পদপ্রার্থী। আমার ধারণা রাজেনৈতিকভাবে আমাদের বিতর্কিত করার উদ্দেশ্যেই না জানিয়ে কমিটিতে নাম দেওয়া হয়েছে। আমরা একযোগে এ কমিটি থেকে পদত্যাগ ঘোষণা করেছি।

পদত্যাগের সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক তানভীর আহমেদ রবিন বলেন, দলীয় নির্দেশে জাতীয়তাবাদী চেতনায় ছাত্র-জনতার আন্দোলনে আমাদের নেতাকর্মীরা সক্রিয় ছিল। কিন্তু না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে আমাদের কর্মীদের পদায়ণ করায় তারা পদত্যাগ করেছে।

আপডেট : ০১:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫