চুয়াডাঙ্গা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে: কাদের

Padma Sangbad
৫৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কতো আসন পাবে তা এখনই বলতে চাই না। তবে আওয়ামী লীগ বিজয়ী হবে। আর ভোটের ফলই বলে দেবে কারা বিরোধী দলে যাবে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দলটির তেজগাঁও কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভোট ঠেকাতে বিএনপির হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হরতাল হলো একটা মরিচা ধরা হাতিয়ার, এই অস্ত্র বিএনপি আগেও ব্যবহার করেছে; লাভ হয়নি। এবারো হবে না৷

ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে আশা করে তিনি বলেন, ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবে। তারা নির্ভয়ে ভোট দেবে। ওইদিন যারাই বাধা দেবে তাদেরই প্রতিরোধ করা হবে।

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে যে বা যারাই বাধা দেবে যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা দেবে বলেছিলো। কিন্তু বিএনপি প্রকাশ্যে নির্বাচনে বাধা দিচ্ছে, হরতাল দিচ্ছে। সেক্ষেত্রে কেনো যুক্তরাষ্ট্র বিএনপির বিরুদ্ধে ভিসানীতি প্রয়োগ করছে না। সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়!

যদিও নির্বাচন ওয়ান সাইডেড হচ্ছে না বলেই মনে করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এখানে যা হচ্ছে ওয়ান সাইডেড অপজিশন।

আপডেট : ১১:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪