চুয়াডাঙ্গা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঞ্চে বসলেন শহিদদের মা-বাবা, নিচে উপদেষ্টারা

Padma Sangbad
১৭০

বাংলাদেশে প্রথমবারের মতো জুলাই মাসের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন হলো নারায়ণগঞ্জে। অনুষ্ঠান মঞ্চে ছিলেন জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের স্বজনেরা। অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা ছিলেন নিচে দর্শকের সারিতে।

আজ সোমবার বিকেলে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে এ দৃশ্য দেখা গেছে।এ সময় অনুষ্ঠানে মঞ্চের কেন্দ্রবিন্দুতে ছিলেন শহিদদের মা-বাবা, আর দর্শকসারিতে নিচে বসে ছিলেন অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে নিহতদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘এখানে মামলা গুলোর তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি তাদের অনুরোধ করেছি চেষ্টা করুন পাঁচ আগষ্টের আগে চার্জশিট দেওয়ার জন্য। তারা জানিয়েছেন অনেক মামলায় তারা চার্জশিট দিতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলেছে ফ্যাসিস্টদের শক্তি মামলা করেছে এলাকায় যেতে দিচ্ছে না। আমি ডিসি ও এসপি সাহেবকে অনুরোধ করব আপনারা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবেন। আমরা জুলাইয়ে বিজয়ী হয়েছিলাম কারণ আমরা সকলে একটি পরিবারে পরিণত হয়েছিলাম। আমাদের এই ঐক্যকে ধরে রাখতে হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ নজরুল, আদিলুর রহমান খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, সৈয়দা রিজওয়ানা হাসান, মুহাম্মদ ফাওজুল কবির খানসহ নিহতের পরিবারের সদস্যরা।

আপডেট : ১২:২৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫