চুয়াডাঙ্গা ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোন নাশকতা মোকাবেলায় র‌্যাব প্রস্তুত আছে : ডিজি

Padma Sangbad
১৭৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, একটি কুচক্রীমহল গুজব ছড়িয়ে দেশে নাশকতার অপচেষ্টা করছে। তবে যেকোন ধরনের নাশকতা মোকাবেলায় র‌্যাব প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের সাইবার টিম ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দাদের সাইবার টিম তৎপর রয়েছে। যাতে তারা সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে গুজব ছড়িয়ে কোন প্রকার নাশকতা করতে না পারে।’
আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামন্ডপ পরিদর্শনকালে র‌্যাব ডিজি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব- ১১’র অধিনায়ক (সিইও) তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে ও সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।
র‌্যাব ডিজি বলেন, ‘আমাদের একটি অসাম্প্রদায়িক চরিত্র বা ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য যেন সবসময় ঠিক থাকে। যাতে অনাগত দিনগুলোতেও সব সম্প্রদায়ের মানুষ সামাজিক, ধর্মীয় মূলনীতির আচার অনুষ্ঠানগুলো সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারি এ প্রত্যাশা করি।’
তিনি বলেন, পূজায় আমরা আপনাদের পাশে রয়েছি। র‌্যাবের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনীও মাঠে রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানটি আরো উৎসমুখর ও সুন্দর হচ্ছে এবং কোন অনাকাঙ্খিত ও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

আপডেট : ১১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪