চুয়াডাঙ্গা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাসায়নিকমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছে ‘পিওরফোক বিডি’

Padma Sangbad
১৩৯

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গাসহ সারাদেশের ভোক্তাদের হাতে রাসায়নিকমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিতে কাজ করছেন শাহিনুল ইসলাম নামের এক উদ্যোক্তা। শাহিনুল ইসলামের ‘পিওরফোক বিডি’ নামের প্রতিষ্ঠানের ব্যানারে এ উদ্যোগ নেয়া হয়েছে। তাদের পণ্য তালিকায় রয়েছে খেজুরের গুড়, আখের গুড়, ঘি, মধু এবং অন্যান্য অর্গানিক খাদ্যপণ্য।
প্রতিষ্ঠাতা শাহিনুল ইসলাম বলেন, ‘আমাদের প্রতিটি পণ্য অভিজ্ঞ কারিগর ও স্থানীয় কৃষকের তত্ত্বাবধানে তৈরি, সম্পূর্ণ রাসায়নিকমুক্ত এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে উৎপাদিত।’ তিনি বলেন, ‘আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা বিক্রি করি বিশ্বাস। আমাদের লক্ষ্য রাসায়নিকমুক্ত খাবারের মাধ্যমে সুস্থ প্রজন্ম তৈরি করা।’
শাহিনুল বলেন, তাদের প্রতিষ্ঠানটি দেশজুড়ে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের লক্ষ্যে কাজ করছে। যদিও ব্যবসার নিবন্ধিত ঠিকানা নাটোর, তবে ‘পিওরফোক বিডি’ চুয়াডাঙ্গা থেকে কার্যক্রম পরিচালনা করে। সারাদেশের গ্রাহকদের খাঁটি খাবার সরবরাহ করছে। ‘পিওরফোক বিডি’ চায় দেশের প্রতিটি পরিবারকে বিশ্বাসযোগ্য খাদ্য সরবরাহের মাধ্যমে স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়া। চুয়াডাঙ্গা সহ সারাদেশের স্থানীয় বাজারে ব্র্যান্ডটি ক্রমশ জনপ্রিয়তাও পাচ্ছে।

আপডেট : ১০:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫