চুয়াডাঙ্গা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার

Padma Sangbad
৭৪

অনলাইন ডেস্ক।।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশটিতে কোন স্ট্যাটাসে তা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানতে চায়নি বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কী স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ।

এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা অফিশিয়ালি কিছু জানি না। তাদের পররাষ্ট্রমন্ত্রী যেটুকু বলেছিলেন, ‘‘তিনি (শেখ হাসিনা) এসেছেন, খুব তাড়াতাড়ি তাকে…’। আমি অফিশিয়ালি কিছু তাদের বলিনি (শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে জানতে চেয়ে)।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সরকারি পাসপোর্টের মেয়াদ ৪৫ দিন পর শেষ হওয়ার কথা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় ভারতে থাকছেন- জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সবকিছু শুধু আইন দিয়ে চলে না। ভারত সরকার তাকে (শেখ হাসিনা) আশ্রয় দিয়েছে, তিনি সেখানে থাকছেন; আমাদের এটা সেভাবেই দেখতে হবে।’

আপডেট : ০৭:৫৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪