শিরোনাম :
“শোকাভিভূত “
Padma Sangbad

মুন্সি কবির।।
আজ সূর্যটা না ওঠাই ভালো
দর্শনা জুড়ে ব্যথারা নামুক আরও।
প্রিয় মহোদয়…..(মেয়র জবাব মতিয়ার বহমান)
এ কেমন চলে যাওয়া? সকলেই যখন
বুক বেঁধেছিল, ভেবেছিল ফিরে পাওয়া!
নির্জন হলে, দুঃখে ভাসালে, কাঁদালে হৃদয়-ভূমি
ভূপেনের গান আর গাইবে না মানবীয় সুরে তুমি!!
এই ক্ষণিকায় মৃত্যু বড়ই অলক্ষুণে…
ব্যথা পেলে তুমি ক্ষমিও নিজ গুনে।
এ শোক সভায় মানাই না কান্নাও…
যতদিন এই দর্শনা র’বে, মননে রইবে মাননীয়।।

























