চুয়াডাঙ্গা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারদায় প্রশিক্ষণরত ছয় এএসপি বরখাস্ত

Padma Sangbad
১৩৮

অনলাইন ডেস্ক।।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়।

বরখাস্ত হওয়া ৬ এএসপি হলেন মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর সহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ।

উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২) (এ) মোতাবেক তাদের চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো বলেও এতে উল্লেখ করা হয়।

আপডেট : ০৩:২১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫