চুয়াডাঙ্গা ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্যটন ঝুলন্ত সেতুটি ডুবে গেছে

Padma Sangbad
৭৮

অনলাইন ডেস্ক : গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় পানিতে ডুবে গেছে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু।
পানিতে ডুবে যাওয়ায় ঝুলন্ত সেতুতে চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন।
আজ শুক্রবার দুপুরে দেখা যায়, কাপ্তাই হ্রদের পাটাতনে প্রায দুই ফুট পরিমাণ পানির নিচে ডুবে গেছে সেতুটি। এ সময় বেড়াতে আসা পর্যটকদের পারাপার বন্ধ করে দেয় পর্যটন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বাসসকে জানান, কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় পর্যটকদের জন্য আজ শুক্রবার সকাল থেকে ব্রিজের পারাপারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে ঝুলন্ত সেতুটি চলাচলের উপযোগী হলে আবারো সবার চলাচলের জন্য ঝুলন্ত সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।

আপডেট : ১১:৫৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪