চুয়াডাঙ্গা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ দিনে সারা দেশে ১৫৪ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

Padma Sangbad
৭০

গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে সারা দেশে ১৫৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, ২৫টি জেলায় আগুনের ঘটনা ঘটলেও ৩৯ জেলায় কোনো আগুনের ঘটনা ঘটেনি। গাজীপুর জেলায় দিনের চেয়ে রাতে আগুনের ঘটনা বেশি ঘটে। এ ছাড়া ‘উচ্ছৃঙ্খল জনতা’র আগুনে গড়ে দিনে পাঁচটি করে বাস পুড়েছে।

মিডিয়া সেলের এ কর্মকর্তা জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সারাদেশে পাঁচজন (ফায়ার সার্ভিস ২ ও তিনজন সাধারণ জনতা) আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সব বিভাগে ‘উচ্ছৃঙ্খল জনতা’র অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সিলেট বিভাগে কোনো ঘটনা ঘটেনি।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে নয়টি, বরিশাল বিভাগে ছয়টি, রংপুর বিভাগে ছয়টি, খুলনা বিভাগে দুটি, ময়মনসিংহ বিভাগে একটি আগুনের ঘটনা ঘটেছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গাজীপুর জেলায় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটে। গাজীপুরে ১৫টি, চট্টগ্রামে আটটি, নারায়ণগঞ্জে ছয়টি, বগুড়ায় পাঁচটি, মানিকগঞ্জে চারটি, ফরিদপুরে চারটি, লালমনিরহাটে চারটি করে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, উচ্ছৃঙ্খল জনতা দিনের চেয়ে রাতে (সন্ধ্যা ৬টা-সকাল ৬টা) আগুনের ঘটনা বেশি ঘটেছে। দিনে ৬১টি ও রাতে ৯৩টি আগুনের ঘটনা ঘটে।

আপডেট : ০৮:৪৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩