চুয়াডাঙ্গা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল স্থল বন্দরের শেডে শক্তিশালী হাত বোমা বিস্ফোরণ

Padma Sangbad
১৪৫

আরিফুজ্জামান আরিফ ।।বেনাপোল স্থল বন্দরের শেডে একটি শক্তিশালী হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ সময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতঙ্কে দিক-বিদিক ছোটাছুটি করতে থাকে।
বেনাপোল বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বুধবার দুপুর ২ টায় বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টুনের ফাঁকে সুতালি দিয়ে পেঁচানো একটি হাত বোমা হঠাৎ করে বিস্ফোরিত হয়।
এসময় সেখানে কর্মরত সবাই আতঙ্কে ছোটাছুটি করে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান হাত বোমা বিস্ফোরণের ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আপডেট : ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০