চুয়াডাঙ্গা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের উদ্বোধন

Padma Sangbad
৩৮২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় খামারবাড়ী’র অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ী ও রাস্তার পাশে সজিনা রোপনের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তারা বেশী বেশী সজিনা চারা রোপনের জন্য স্থানীয়দের প্রতি আহবান জানান।

আপডেট : ১১:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬