চুয়াডাঙ্গা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম একলাফে কমলো ১৩ শতাংশ

Padma Sangbad
২৮৩

অনলাইন ডেস্ক।।

ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা করবে না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৭ ডলার বা প্রায় ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে সেশন লো ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে ইরানের ক্রমাগত জাহাজ হামলার ফলে বৈশ্বিক তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে বাজারে স্থিতিশীলতা ফেরার আভাস পাওয়া যাচ্ছে।

যুদ্ধের কারণে এশিয়ায় তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধের মাত্রা বৃদ্ধির কারণেই এসব খাতের ব্যবসায়ীরা প্রভাবিত হয়েছেন।

আপডেট : ১০:২৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬